প্রবাস

রোমে মে দিবসে প্রবাসীদের বর্ণাঢ্য মিছিল: অধিকার আদায়ের ডাক

ইতালি প্রতিনিধি: মহান মে দিবস উপলক্ষ্যে ইতালির রাজধানী রোমে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদের অংশগ্রহণে এক বিশাল পদযাত্রা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে রোমের তুসকোলোনা এলাকা থেকে মিছিলটি শুরু হয়। এরপর তোরপিনাত্তারা হয়ে দীর্ঘ ৫ কিলোমিটার রাস্তা পায়ে হেটে মিছিলটি পিয়াজ্জা মির্টিতে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা বিশ্বব্যাপী চলমান যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানান। সেই সঙ্গে বাংলাদেশ থেকে বৈধ ভিসা নিয়ে ইতালিতে এসে বিভিন্ন জটিলতার কারণে বৈধতা না পাওয়াদের দ্রুত সঠিক ডকুমেন্টস প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি তোলা হয়।

এই কর্মসূচিতে শিশু ও মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে ইতালীয় ছাত্র-ছাত্রীদের বড় একটি অংশ এই মিছিলে যোগ দিয়ে প্রবাসীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করে।

মিছিলটি পিয়াজ্জা মির্টিতে পৌছালে চেন্তচেল্লে ঐক্য পরিষদ এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানানো হয়। প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘ পথ হেটে আসা ক্লান্ত মানুষের মাঝে সংগঠনের কর্মকর্তারা ঠান্ডা পানি বিতরণ করেন। সংগঠনের এমন মানবিক ও গোছানো উদ্যোগের জন্য উপস্থিত সবাই কর্মকর্তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।

এই বিভাগের আরও সংবাদ