ঘোড়াঘাটে মে দিবস পালিত

ঘোড়াঘাট( দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ১ লা মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ১১ টায় ঘোড়াঘাট থানা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের (১২৮৯) আয়োজনে উপজেলার রানীগঞ্জ বাজারের নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ভ্যান নিয়ে শ্রমিকেরা একটি র্যালি বের করে রানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় ঘোড়াঘাট থানা রিক্সা- ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি, ঘোড়াঘাট উপজেলা বিএনপি’র ক্ষুদ্র সমবায় সম্পাদক ও সিংড়া বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মো.মাহফুজার রহমান মাহফুজ এর সভাপতিত্বে র্যালিতে সংগঠনের সাধারণ সম্পাদক মো. বাবলু মিয়া, রানীগঞ্জ ট্রাক শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো.শাহাজাহান আলীসহ অনেকে উপস্থিত ছিলেন। র্যালি শেষে বিদ্যালয় মাঠে উপস্থিত শ্রমিকদের মাঝে খাবারের প্যাকেট বিতরণ করা হয়।



