সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে এনজিওর টাকা পরিশোধ না করায় গৃহবধূ গ্রেফতার


ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) নামের একটি এনজিওর ঋণের কিস্তি পরিশোধ না করায় মোছা. জান্নাতি খাতুন (২৫) নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৫টার দিকে মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর পাটগাড়ী পাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
জান্নাতি খাতুন ওই গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী। বর্তমানে তিনি তার দেড় বছর বয়সী সন্তানসহ তাড়াশ থানায় রয়েছেন।
পুলিশ জানায়, ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) থেকে নেওয়া ৫০ হাজার টাকার ঋণের ২৫ হাজার টাকা বকেয়া থাকায় তার বিরুদ্ধে মামলা হয়। আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে আটক করা হয়েছে।
এ বিষয়ে তাড়াশ থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।



