দুর্গাপুরে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ অনুষ্ঠিত


জাহিদুল ইসলাম দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ তৃণমূলের প্রতিভা থেকে আগামীর চ্যাম্পিয়ন স্লোগানে রাজশাহীর দুর্গাপুরে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর উপজেলা পর্যায়ের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ ও উপজেলা অফিসার্স ক্লাব মাঠে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশতুরা আমিনা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার এস এম শামীম আহম্মেদ, ইউডিএফ অফিসার আব্দুল মতিন, রাজশাহী জেলা বিএনপির সদস্য মোঃ সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির আহবায়ক কামরুজ্জামান আয়নাল,পৌর বিএনপির আহবায়ক হাসানুজ্জামান লালটু উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এম আকবর আলী বাবলু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, পোর বিএনপির সাবেক সভাপতি বজলুর রহমান, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা এবং ৩ নং পানানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম খান,পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম আজম,দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের সভাপতি মোঃ মাইনুল ইসলাম ও বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
খেলা পরিচালনায় ছিলেন দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আবু আরিফ রুবেল, দুর্গাপুর ফাজিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক আজিজুর রহমান, বহরমপুর দাখিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক আব্দুল গফুর, তেবিলা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, দাওকান্দি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোছাঃ জয়নব খাতুন এবং নওপাড়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান রুবেলসহ প্রমুখে।
সকাল থেকে বালক-বালিকাদের ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট ও সাঁতারসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীদের বাছাই করা হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, উপজেলার ৩২টি স্কুল ও ১৫টি মাদ্রাসাসহ মোট ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫৪০ জন শিক্ষার্থী নিবন্ধন করেছে। ৮টি ইভেন্টে ১৫টি খেলার মাধ্যমে ১৭০ জন প্রতিযোগীকে জেলা পর্যায়ের জন্য নির্বাচিত করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশতুরা আমিনা বলেন, বর্তমান সরকারের উদ্যোগে তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে তাদের বিকাশের সুযোগ তৈরির লক্ষ্যেই এ আয়োজন। যোগ্য খেলোয়াড় বাছাইয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।



