দিনাজপুর

ঘোড়াঘাটে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আফজাল হোসেন, সহকারি শিক্ষা অফিসার মো. আব্দুল ওয়াকিল, উপজেলা মৎস্য অফিসার মো. রিয়াজ মোর্শেদ রঞ্জু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. সুজন মিয়া,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া প্রমুখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক সহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল (বালিকা) টুর্নামেন্টে খোঁদাদাদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ০-১ গোলে পরাজিত করে ভর্নাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে।

অপরদিকে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল (বালক) টুর্নামেন্টে চেঁচুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-৩ গোলে পরাজিত করে কুঁচেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে।খেলা শেষে রানার্স আপ ও বিজয়ীদের মাঝে অতিথিরা পুরুষ্কার তুলে দেন।

এই বিভাগের আরও সংবাদ