কামারখন্দ প্রেসক্লাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক হচ্ছেন ওমর ফারুক ভুইয়া


সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঐতিহ্যবাহী কামারখন্দ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ ঘিরে প্রার্থিতা চূড়ান্ত হয়েছে। এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হওয়ার পথে রয়েছেন তরঙ্গ নিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি মো. ওমর ফারুক ভুইয়া।
জানা যায়, ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম শেষ হয় ১৬ এপ্রিল। এরপর ১৯ এপ্রিল যাচাই-বাছাই এবং ২১ এপ্রিল ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।
শেষ দিনে সভাপতি পদ থেকে মো. দুলাল হোসেন ও মো. আমিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদ থেকে মো. ইয়াছিন কবির ও মো. রাকিবুল ইসলাম তাদের মনোনয়ন প্রত্যাহার করেন।
বর্তমানে সভাপতি পদে মো. আব্দুর রাজ্জাক রাজ, সাধারণ সম্পাদক পদে মো. রাইসুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. ওমর ফারুক ভুইয়া একক প্রার্থী হিসেবে রয়েছেন।
একক প্রার্থী থাকায় তারা তিনজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। আগামী ২ মে আনুষ্ঠানিক ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



