দিনাজপুর
হিলিতে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত


হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার হাবিবপুর সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি শাহীনুর ইসলাম শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা।
এসময় আরো উপস্থিত ছিলেন হাবিবপুর সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হারুনুর উর রশিদ, হাকিমপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, হাকিমপুর মহিলা কলেজের শিক্ষক আবু তোরাব আলী,হাকিমপুর উপজেলা যুবদলের সদস্য সচিব এনামুল হক তাজ,সাংবাদিক সোহেল রানা সহ আরো অনেকে।
এই প্রতিষ্ঠান থেকে এবার ২৭ জন দাখিল পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।



