দিনাজপুর

খানপুর সীমান্তে অভিযানে ৪ লক্ষ টাকার মাদক আটক

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক খানপুর সীমান্তে মালিকবিহীন ৪ লক্ষ টাকা মূল্যমানের মাদকদ্রব্য আটক করেন।

গত ১২ এপ্রিল ২০২৬ তারিখ আনুমানিক ০৪.৩০ ঘটিকায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ খানপুর বিওপি, ১টি মাদক প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৫০০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। মালিকবিহীন আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৪ লক্ষ টাকা।

এই বিভাগের আরও সংবাদ

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি), অধিনায়ক কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি জানান, ভবিষ্যতেও বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।

এই বিভাগের আরও সংবাদ