সিরাজগঞ্জ

কামারখন্দে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার

ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫২ পিচ ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা এবং ৫০ হাজার টাকা জব্দ করা হয়েছে। এ সময় খোকন হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার ভদ্রঘাট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটক খোকন হোসেন ভদ্রঘাট গ্রামের মো. টমছেরের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় বলে জানা গেছে।

কামারখন্দ থানা সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টার দিকে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। পরে তাকে গ্রেফতার দেখিয়ে জব্দকৃত আলামতসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।

এই বিভাগের আরও সংবাদ