চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে হেরোইনসহ নারী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল এ অভিযান পরিচালনা করে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুল হকের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সোমবার (৬ এপ্রিল ২০২৬) বিকেল আনুমানিক পৌনে ৪টার দিকে অভিযানটি পরিচালনা করেন।

অভিযানকালে সদর মডেল থানাধীন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুর্গাপুর বাগানপাড়া এলাকায় বাইতুন নূর জামে মসজিদের দক্ষিণ পাশে কাঁচা রাস্তার উপর থেকে মোছাঃ সাবিনা বেগমকে ১৫০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেন।

মোছাঃ সাবিনা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাজরামপুর এলকার বাসীন্দা, স্বামী নাম মোঃ জাহাঙ্গীর আলম, পিতা: মৃত সোহরাব আলী। পরে তার কাছ থেকে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। মাদক নির্মূলে জেলা গোয়েন্দা শাখার এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই বিভাগের আরও সংবাদ