মার্কিন সেনাপ্রধান বরখাস্ত


ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
আজ শুক্রবার ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দুই কর্মকর্তা।
জানা গেছে, পেন্টাগনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে বৃহস্পতিবার মার্কিন সেনাপ্রধানকে বরখাস্ত করা হয়।
এদিকে বিষয়টিকে ‘অবসর’ হিসেবে উল্লেখ করেছে পেন্টাগন। তারা জানিয়েছে, ৪১তম আর্মি চিফ অব স্টাফ র্যান্ডি জর্জ অবিলম্বে অবসরে যাচ্ছেন।
তবে, মার্কিন এই সেনাপ্রধানের মেয়াদ আরও এক বছরেরও বেশি বাকি ছিল বলে জানা গেছে।
এক বিবৃতিতে পেন্টাগন তার কয়েক দশকের সেবার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেছে, ‘আমরা তার অবসর জীবনের জন্য শুভকামনা জানাই।’
প্রসঙ্গত, জেনারেল জর্জের হঠাৎ বিদায়ের কোনো সুনির্দিষ্ট কারণ জানায়নি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর।



