সিরাজগঞ্জে অবৈধভাবে মজুত ২১শ’ লিটার তেল জব্দ


ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুদ করা ডিজেল জব্দ করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, সলঙ্গা থানার চড়িয়া এলাকায় মহাসড়কের পাশে একটি তেলের দোকান থেকে অবৈধভাবে সংরক্ষণ করা প্রায় ১,০০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।
একই সময়ে রায়গঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে দুটি পানির ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখা আরও ১,১০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এই অভিযানে সংশ্লিষ্ট দুজনকে আটক করে পুলিশ।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান জানান, উভয় স্থানেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযান চলাকালে সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ, সদর থানার ওসি রাকিবুল ইসলাম, রায়গঞ্জ থানার ওসি আহসানুল ইসলাম এবং সলঙ্গা থানার ওসি সাকিউল আযম উপস্থিত ছিলেন।



