মুন্সিগঞ্জ

পদ্মা নদীতে নিখোঁজ কলেজ ছাত্র আরাফাতের মরদেহ উদ্ধার

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া এলাকায় পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁঁজ হওয়ার ৪৩ ঘন্টা পর স্কুলছাত্র আরাফাত হোসেনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার সকাল ৯টার দিকে মাওয়া এলাকায় পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে লাশটি ভাসমান অবস্থায় পাওয়া যায়। আরাফাত হোসেন জেলার শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। সে শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণ পাইকশা গ্রামের আব্দুল লতিফের ছোট ছেলে। আব্দুল লতিফের শ্রীনগরে কলেজ গেইট সংলগ্ন টেইলার্সের ব্যবসা রয়েছে। মর্মান্তিক এদুর্ঘটনায় নিহত ছাত্রের পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছাঁয়া নেমে আসে।

জানা গেছে, গত ২৯ মার্চ দুপুরের দিকে বন্ধুদের সাথে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪ নম্বর পিয়ারের কাছে গোসল করতে নামে। এ সময় আরাফাতের ৩ বন্ধু সাঁতরে তীরে উঠতে পারলেও আরাফাত পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল খোজাখুজি শুরু করে। কিন্তু তীব্র ¯্রােতের কারণে পানির নীচে সন্ধান করা কষ্টসাধ্য হয়ে পরে। পরে মঙ্গলবার সকালে লাশটি ভেসে উঠে। আরাফাতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. হাছিবুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল কোলাপাড়ার ব্রাহ্মণ পাইকশা নিহত আরাফাতের পরিবারের পাশে উপস্থিত হন।

এই বিভাগের আরও সংবাদ