রাজধানী
ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন


রাজধানীর ডেমরার আমুলিয়ায় একটি কালি তৈরির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ডেমরার আমুলিয়া মডেল টাউন এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আমুলিয়া এলাকায় একটি কালি তৈরির কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।



