মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি:মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর নির্দেশনায় সদর হাসপাতাল সংলগ্ন মেডিস্টার, রেনেসা, সিটি ডায়াগনস্টিক, নিউ স্কয়ারসহ মোট ৮টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। শনিবার বিকাল ৪ টা থেকে ৬ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্টেট ওমর ফারুক।

অভিযানে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, ট্রেড লাইসেন্স, ফায়ার সার্ভিস লাইসেন্স আছে কি না তা যাচাই করা হয়। এর সাথে ল্যাবে কর্মরত টেকনিশিয়ান, এক্সরে মেশিন পরিচালনায় নিয়োজিত ব্যক্তিবর্গ এর যথাযথ লাইসেন্স রয়েছে কি না যাচাই করা হয়। একই সাথে ল্যাবে টেস্ট করার জন্যে ব্যবহৃত বিভিন্ন রিয়েজেন্ট মেয়াদোত্তীর্ণ কি না তা যাচাই করা হয়।

পরে, নিউ স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারকে রেজিস্টার্ড মেডিকেল প্রাকটিশনার ব্যতীত ল্যাব ও এক্সরে কার্যক্রম পরিচালনার জন্যে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী ৫০০০/- টাকা জরিমানা করা হয়।

এই বিভাগের আরও সংবাদ