দিনাজপুর

হিলি সীমান্তে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় বিজিবি ও বিএসএফের

হিলি প্রতিনিধি:- ঈদুল ফিতর উপলক্ষে হিলি সীমান্তে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে বিজিবি ও বিএসএফ সদস্যরা।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় হিলি সীমান্তের ২৮৫/১১ সাব পিলারের চেকপোস্ট গেইটের শূন্য রেখায় দুই বাহিনীর মধ্যে এই শুভেচ্ছা বিনিময় হয়।

এই বিভাগের আরও সংবাদ

এসময় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আলাউদ্দিন মন্ডল, ৭৯ বিএসএফের ইনস্পেক্টর রহিত শর্মার হাতে ৪ প্যাকেট মিষ্টি তুলে দেন। পরে বিএসএফের পক্ষ থেকেও ৪ প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়। এসময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী কুশল বিনিময় করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বিজিবির পক্ষে আইসিপি চেকপোস্টের পোস্ট কমান্ডার মীর হোসেন এবং বিএসএফের চেকপোস্ট কমান্ডার অতুল।

বিজিবি জানায়, উভয় দেশের সীমান্ত রক্ষীবাহিনীর সদস্যরা যাতে সুসম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দায়িত্ব পালন করতে পারেন সেই লক্ষ্যে প্রতিটি দিবস ও ধর্মীয় উৎসবগুলোতে আমরা উভয়ে মিষ্টি বিনিময় করে থাকি। আজকেও ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ