দিনাজপুর
ঘোড়াঘাটে ঈদ সামগ্রী বিতরণ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে পালশা ইউনিয়নে অসহায় দুস্থ ও হত-দরিদ্র ২ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী (সেমাই, চিনি, মুড়ি) বিতরণ করেছেন সমাজ সেবক সেলিম রেজা।
আজ বুধবার সকাল ১০টায় ব্যক্তিগত অর্থে সেলিম রেজা উপজেলার পালশা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন।
এসময় তার সাথেএলাকারগণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





