প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় “ল” এলামনাই অ্যাসোসিয়েশন (পুলা) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল


চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় “ল” এলামনাই অ্যাসোসিয়েশন (পুলা) প্রতি বছরের মতো এ বছরও ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। উক্ত অনুষ্ঠানে প্রায় ৭০ জন এতিম শিশুকে ইদ উপহার প্রদান করা হয় এবং মাদ্রাসার ১০০ জন এতিম শিশুর জন্য রান্না করা সেহরি পরিবেশন করা হয়।
শুক্রবার চট্টগ্রাম সিটি করপোরেশন এর স্পেশাল ম্যাজিস্ট্রেট ও যুগ্ম জেলা জজ, সংগঠনের আহ্বায়ক মো:সোয়েব উদ্দিন খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এর মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বক্তব্যে উল্লেখ করেন, সমাজের প্রতিষ্ঠিত নাগরিকদের নৈতিক দায়িত্ব হলো সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো। এতে সমাজের অন্যান্য বিত্তবানরাও এগিয়ে আসবে এবং সামাজিক ভারসাম্য বজায় থাকবে।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান শিমুল, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, রাঙামাটি, তফাজ্জল হোসেন, অতি:চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, নরসিংদী, মো. বেলাল হোসেন, সংগঠনের সভাপতি এডভোকেট খলিল আহাদ মোস্তফা, সাধারণ সম্পাদক এডভোকেট রুবেল কুমার দেব অপু , এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম,এডভোকেট মোহাম্মদ ইমরান, এডভোকেট মোঃ রাশেদ ফারুকী, এডভোকেট মোঃ আকরাম হোসেন চৌধুরী, এডভোকেট মোকাররম হোসেন, মোঃ রেজাউল করিম রনি, এডভোকেট হাবিব উল্লাহ আল নোমান, মোঃ মাইনুল ইসলাম রনি, এডভোকেট আব্দুর রাজ্জাকসহ আরও অন্যান্য অতিথি।



