সিরাজগঞ্জ
কামারখন্দে জামায়াতের রমজানের গুরুত্ব ও তাৎপর্যশীর্ষক আলোচনা সভা


ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামরখন্দ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ এর ভদ্রঘাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ড শাখার উদ্যোগে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্যশীষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৭( ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে উপজেলার মুগ-বেলাই গ্রামে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওঃ জাহিদুল ইসলাম।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ মোঃ মনিরুল ইসলাম এছাড়াও ইউনিয়ন ইউনিয়নের আমীর আব্দুল মজিদ, সেক্রেটারি রফিকুল ইসলাম ও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড এর জামায়াতের ওয়ার্ডের নেতা কর্মী ও জনসাধারণ।





