সিরাজগঞ্জে ৩ কোটি টাকার হেরোইনসহ আটক ১


ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ, প্রতিনিধিঃসিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকা মূল্যের হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে র্যাব-১২ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আহসান হাবিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে যমুনা সেতু টোল প্লাজা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ ইসমাইল হোসেন (৩১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানিয়েছে র্যাব।
আটক ইসমাইল হোসেন দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার মাটিকুড়া গ্রামের মৃত ইব্রাহীম হোসেনের ছেলে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান





