ঘোড়াঘাটে তাঁতী দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ জাতীয়তা বাদী তাঁতী দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে উপজেলা তাঁতী দলের আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা তাঁতী দলের আহ্বায়ক মো. শ্যামসাদুল হক রিপনের সভাপতিত্বে ও সদস্য সচিব নাজমুল সাদাত বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজার রহমান লাবলু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মোফাজ্জল হোসেন প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.মফিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন,সিংড়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস আলী ও সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ চৌধুরী,গোলাম রব্বানী, সালিম খন্দকার, উপজেলা কৃষক দলের সদস্য সচিব নেওয়াজ শরীফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল রাজি রাজিব, যুগ্ম আহবায়ক মো.সাদ্দাম হোসেন খন্দকার ও মো.মনজুরুল হক,
উপজেলা শ্রমিক দলের যুগ্ন আহবায়ক সামাদ মোল্লা, উপজেলা তাঁতি দলের যুগ্ন আহবায়ক মোঃ সাজ্জাদ হোসেন,মো.শরিফুল ইসলাম,নুর আলম,সুমন মিয়া, হেলাল মিয়া ও উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক পল্লব মন্ডলসহ উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।



