দিনাজপুর
স্বাস্থ্য মন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন ডা. এজেডএম জাহিদ হোসেন


ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধি: বিএনপি সরকারের মন্ত্রিসভায় স্বাস্থ্য মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য ডাক পেয়েছেন দিনাজপুর-৬ (ঘোড়াঘাট,হাকিমপুর,বিরামপুর,নবাবগঞ্জ) আসনের নির্বাচিত সংসদ সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে পারিবারিক সুত্রে এ তথ্য জানা গেছে।
দিনাজপুর-৬ আসনে ধানের শীষ প্রতীকে তিনি ১৯৯টি কেন্দ্রের সবকয়টি মিলে তিনি পেয়েছেন ২ লাখ ৩ হাজার ৮৮৭ভোট,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী আনোয়ারুল ইসলাম পেয়েছেন ১লাখ ৮৮ হাজার ৭১৯ ভোট।
এদিকে, আজ সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ অনুষ্ঠান হয়।শুরুতেই শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।



