দিনাজপুর

৩ দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু

হিলি প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাপ্তাহিক ছুটি সহ ৩ বন্ধ থাকার পরে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।

আজ শনিবার সকালে সাড়ে ১১টায় ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশের মধ্যদিয়ে আমদানি রপ্তানি শুরু হয়। এবং সকাল থেকে শ্রমিকরা কর্মস্থল বন্দরে আসতে শুরু করেন। এতে বন্দরে প্রাণ চঞ্চলতা ফিরে আসে।

এই বিভাগের আরও সংবাদ

হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি শাখাওয়াত হোসেন শিল্পী বলেন, নির্বাচন উপলক্ষে বুধবার ও বৃহস্পতিবার হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ ছিলো, আজ শনিবার সকাল থেকে আবারো আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এছাড়ও বন্দর এলকায় আমদানি ও রপ্তানি কারক সহ সব ধরণে ব্যবসায়ীরা আসতে শুরু করেছে।

এই বিভাগের আরও সংবাদ