দিনাজপুর-৬; নবনির্বাচিত সংসদ সদস্যর সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর শুভেচ্ছা বিনিময়


হিলি প্রতিনিধি: হাকিমপুর, নবাবগঞ্জ, বিরামপুর, ও ঘোড়াঘাট চারটি উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৬ আসন, এই আসনে ধানের শীষ প্রতীক নির্বাচিত হয়। নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এজেডএম জাহিদ হোসেন এর সাথে শুভেচ্ছা বিনিময়, সৌজন্যে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আনোয়ারুল ইসলাম সহ দলীয় নেতা-কর্মীরা।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) বিকেলে ঢাকা যাওয়ার আগমূহুতে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এজেড এম জাহিদ হোসেনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করে হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর আমিনুল ইসলাম বলেন, নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এজেডএম জাহিদ হোসেন এর ছোট ভাইয়ের বাসা গিয়ে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট ও জামায়াতের প্রার্থী আনোয়ারুল ইসলাম।
এসময় দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি ডক্টর মুহাদ্দিস এনামুল হক, বিরামপুর জামায়াতের আমীর, হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর আমিনুল ইসলাম সহ জামায়াতে ইসলামী সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখঃ ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনের ১৯৯ টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ভোট ও পোষ্টাল বিডি ভোটে ধানের শীষ প্রতীক নিয়ে ২ লাখ ৫ হাজার ১১৮ ভোটে জয়লাভ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৭০৩ ভোট।





