পটুয়াখালী

বাংলাদেশে ইসলামের পক্ষে একটি বাক্স, এই বাক্স হাতপাখার: চরমোনাই

এম এ ইউসুফ আলী, স্টাফ রিপোর্টার: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘যাদের ইতিহাস খারাপ, চাঁদাবাজ, ধান্দাবাজ, জুলুমবাজ তারা সামনেও একই কাজ করবে। দুনিয়াতে শান্তি ও আখেরাতে মুক্তির লক্ষ্যে ইসলামের সাথে জড়িয়ে থাকা প্রত্যেকটি মুসলমানের ঈমানি দায়িত্ব। বাংলাদেশে এখন একটি বাক্সই আছে ইসলামের পক্ষে। এই বাক্স হাতপাখা প্রতীকের বাক্স, ইসলামি
আন্দোলনের বাক্স।’

শনিবার বিকেলে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নে অবস্থিত কেন্দ্রীয় মারকাজ মাদ্রাসা মাঠে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে ইসলামি আন্দোলন মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ইসলামি আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা আনিসুর রহমান।

এ জনসভায় চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘অনেকে ইসলাম শুনলে ভয় পান, আসলে ইসলাম ভয়ের জিনিস না। ইসলাম হলো শান্তির জন্য।’ হাতপাখা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘এক দল ক্ষমতায় গেলে আরেক দল পালায়। ইসলামি আন্দোলন ক্ষমতায় গেলে কাউকে পালাতে হবে না। আল্লাহ যদি আমাদের কবুল করেন আর আমাদের প্রার্থীকে বিজয়ী করেন তাহলে যারা নিরাপরাধ তারা স্বাধীনভাবে তাদের জন্মভূমিতে স্বাধীনভাবে চলতে পারবে। তাদেরকে কেউ মামলা-মোকদ্দমা বা ভয়ভীতি দেখাতে পারবে না।’

এই বিভাগের আরও সংবাদ