সিরাজগঞ্জ

খালেদা জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক হলেন শাহজাদপুরের রাসেল

মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মৃতি স্মরণে “বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ” এর আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের এক কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে অ্যাডভোকেট মোঃ কামাল হোসেনকে আহ্বায়ক ও মোঃ মাজহারুল মিথুনকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করেছে সংগঠনটি। গঠিত কমিটিতে যুগ্ম-আহ্বায়ক পদে যায়গা পেয়েছেন সিরাজগঞ্জের শাহজাদপুরের মোঃ রাসেল রানা। রাসেল রানা ওরফে রাসেল সরকার উপজেলার কৈজুরী ইউনিয়নের ভাটপাড়া গ্রামের আলহাজ্ব মোঃ হালিম সরকারের ছেলে।

বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের যুগ্ম-আহ্বায়ক করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে রাসেল সরকার বলেন, এই সংগঠনের যে চিন্তা চেতনা সেটাকে সামনে রেখে আমরা এগিয়ে যেতে চাই এবং এই সংগঠনটি আমাকে যে দ্বায়িত্ব দিয়েছে সেটা সঠিক ভাবে পালনের জন্য সবার কাছে দোয়া চাই।

এছাড়াও তিনি বলেন, আমি রাজনীতিতে একেবারেই নতুন। বিএনপির প্রতি ভালোবাসা এবং মরহুমা বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিত্ব সেটা এককথায় অসাধারণ। তার এই স্মৃতিকে আজীবন মানুষের মধ্যে তুলে ধরতে চাই।

এই বিভাগের আরও সংবাদ