বাগেরহাট-৩ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা


সুমন,স্টাফ রিপোর্টারঃ বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকালে মোংলার দিগরাজ বাজার চত্বরে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এ জনসভায় প্রধান অথিতির বক্তব্য দেন বিএনপি দলীয় মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
প্রধান অথিতির বক্তব্যে সংসদ সদস্য পদপ্রার্থী শেখ ফরিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের জনগণ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া, কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যসেবা, এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করব। তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
এসময়ে উপজেলা বিএনপির সভাপতি মোঃ মান্নান হাওলাদার, সাধারন সম্পাদক আবু হোসেন পনি, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা সহ বিএনপি-র বিপুল সংখ্যক নারীপুরুষ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





