বাগেরহাট
মোংলা-খুলনা রেলপথে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু


সুমন, স্টাফ রিপোর্টারঃ মোংলা-খুলনা রেলপথে ট্রেনে কাটা পড়ে বাবুল শেখ নামে একজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারী) দুপুরে মোংলা-খুলনা রেলপথে মোংলার ইপিজেড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, মোংলা-খুলনা রেলপথে খুলনা থেকে মোংলাগামী একটি ট্রেন আসার সময়ে মোংলা ইপিজেড নামক স্থানে পৌঁছালে ওই চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে।
এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর আগে বাবুল শেখ(৫৫) নামের ব্যক্তিকে ইপিজেড ওই দুর্ঘটনা এলাকার রেল পথে দেখে স্থানীয়রা। ট্রেনে কাটা পড়া বৃদ্ধা মোংলার চিলা সুন্দরতলা এলাকার মৃত আশরাফ আলীর ছেলে বাবুল শেখ ( ৫৫)।
দুর্ঘটনার বিষয়টি জানার পর পুলিশ,ফায়ার সার্ভিস ও রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





