বাগেরহাট

বাংলাদেশ-ভারত দুই দেশের আটককৃত জেলেদের বন্দি বিনিময়

সুমন,স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ-ভারত দুই দেশের আটককৃত জেলেদের বন্দি বিনিময় করেছে কোস্ট গার্ড। পরে বাংলাদেশী জেলেদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে কোস্ট গার্ড বিসিজিএস কামরুজ্জামান অধিনায়ক কমান্ডার শাহ্ কামরুজ্জামান এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমূদ্র সীমারেখা বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য শিকারের সময়ে বাংলাদেশ নৌবাহিনী ২৩ জন ভারতীয় জেকে আটক করা হয়। ভারতীয় জলসীমায় প্রবেশের দায়ে ১২৮ জন বাংলাদেশী জেলেকে আটক করে ভারতীয় কোস্ট গার্ড।

অতঃপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দুই দেশের সমঝোতার মাধ্যমে আটক থাকা জেলেদের বন্দি বিনিময়ের সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আটককৃত জেলেদের হস্তান্তর ও গ্রহণের কার্যক্রম সম্পন্ন করার দায়িত্ব নবাংলাদেশ কোস্ট গার্ডকে দেয়া হয়করা হয়।

বৃহস্পতিবার(২৯জানুয়ারী) বঙ্গোপসাগরের পশ্চিম আইএমবিএল এলাকায় দুই দেশের পতাকা বৈঠকের মাধ্যমে জেলেদের হস্তান্তর-গ্রহণ কার্যক্রম সম্পন্ন করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড এর তত্ত্বাবধানে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন এ বাংলাদেশে আটক থাকা ভারতীয় ২টি ফিসিং বোট এফবি শুভ যাত্রা ও এফবি অনি সহ মোট ২৩ জন ভারতীয় জেলেকে ভারতীয় কোস্ট গার্ড জাহাজ ভিজয়া এর নিকট হস্তান্তর করা হয়।

ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক থাকা বাংলাদেশি ৫ টি বোট এফবি আদিব, এফবি মায়ের দোয়া,এফবি নুরে মদিনা,এফবি আমিনা গণি, এফবি আল্লাহ মালিকসহ ১২৮জন বাংলাদেশী জেলেকে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়।

পরবর্তীতে শুক্রবার(৩০জানুয়ারী) বাংলাদেশী জেলেদের বোটসহ কোস্ট গার্ড বেইস মোংলায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এই বিভাগের আরও সংবাদ