মোংলায় স্পীড বোটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস


সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলায় পশুর নদীতে স্পীড বোটে আগুন লাগার ঘটনা ঘটছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের তিন ইউনিট।
বুধবার(২৮ জানুয়ারি) রাত সাড়ে ৮ টায় মোংলার দিগরাজ বাজুয়া ঘাট সংলগ্ন পশুর নদী এলাকায় এ আগুন লাগার ঘটনা ঘটে।
নৌবাহিনী ও ফায়ার সার্ভিস জানায়, মোংলা নৌ পুলিশ ফাঁড়ির স্পীড বোট চালক কনস্টেবল-৬৪১ কাজী মাহাবুব হাসান এবং স্পীড বোট হেলপার (সিভিল) শামীম স্পীড বোট নিয়ে তেল আনার জন্য দিগরাজ বাজুয়া ঘাট এলাকায় যায়। মোংলা নৌ পুলিশ ফাঁড়ি নেওয়ার উদ্দেশ্যে স্পীড বোটে ১১৫০ লিটার পেট্রোল ভর্তি করে ইন্জিন চালু করার সময় ব্যাটারীতে স্পার্ক হয়ে স্পীড বোটে মুহূর্তেই আগুন ধরে যায়। এ সময় স্পীড বোট চালক কনস্টেবল ৬৪১ কাজী মাহাবুব হাসান এবং স্পীড বোট হেলপার (সিভিল) শামীম নদীতে লাফ দিয়ে সাঁতরে নদীর কিনারায় পৌঁছায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মোংলা বন্দর হাসপাতালে নিয়ে যায়।
খবর পেয়ে দ্রুত নৌবাহিনী মোংলা ফায়ার ব্রিগেড, কোস্ট গার্ডের বানৌজা শক্তি ও মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের ৩ ইউনিট টানা ৪৫ মিনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় বোট চালক কাজি মাহবুব হাসান কিছুটা অগ্নিদগ্ধ হয়। হাই স্পিড বোটের দুইটি ইঞ্জিন ও বোটের অধিকাংশ পুড়ে যায়। হ্ময়হ্মতির বিষয় এখনো নিরুপন করা সম্ভব হয়নি।





