খুলনা

ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে খুলনা প্রেসক্লাব নেতাদের মতবিনিময়

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের অংশ হিসেবে খুলনা সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের একটি প্রতিনিধি দল খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রতিনিধি দলকে স্বাগত জানান খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলসহ ক্লাবের নেতৃস্থানীয় সাংবাদিকরা।

ইইউ প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সোশ্যাল মিডিয়া অ্যানালিস্ট ভয়েনা ম্যাডেলিনা, মিডিয়া অ্যানালিস্ট অ্যাগনেস ডোকা, লিয়াজোঁ অফিসার গেরট বিন্ডার এবং দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক এলিনা সিমোনা ও রিকার্ডো রামোস্কা।

এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য মো. মিজানুর রহমান মিলটন, ক্লাব সদস্য মোস্তফা জামাল পপলু, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা এবং প্রেসক্লাবের সিনিয়র সদস্য মো. এরশাদ আলী।

সাক্ষাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, গণমাধ্যমের ভূমিকা এবং নির্বাচনকালীন পরিবেশ নিয়ে পারস্পরিক মতবিনিময় হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই বিভাগের আরও সংবাদ