ব্রাহ্মণবাড়িয়া

বাঞ্ছারামপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দিতে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিপুল সংখ্যক রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

আয়োজক ও উদ্দেশ্য বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন, স্বাস্থ্য আন্দোলন ও গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চের যৌথ উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয়। মূলত প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং প্রাথমিক চিকিৎসার গুরুত্ব তুলে ধরাই ছিল এই কর্মসূচির লক্ষ্য।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কবি ও ভাবুক ফরহাদ মাজহার। তিনি বলেন, জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া রাষ্ট্রের প্রাথমিক দায়িত্ব। আমরা এই ক্যাম্পের মাধ্যমে দেখাতে চাই যে, সদিচ্ছা থাকলে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া কঠিন কাজ নয়। কিন্তু রাষ্ট্র এখন জনগণের উদ্যোগকে উৎসাহিত করার বদলে ক্ষমতা কুক্ষিগত করতে বেশি ব্যস্ত। তিনি বর্তমান প্রেক্ষাপটে গণঅভ্যুত্থানের চেতনা সুরক্ষায় জনসেবামূলক কাজের ওপর গুরুত্বারোপ করেন।

ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন, মেজর (অব.) আহমেদ ফেরদৌস, কবি ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রোমেল, উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, দরিয়াদৌলত ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, ঝান্টু সরকার, আসলাম সরকার, যুবদল নেতা দেলোয়ার হোসেন এবং বদিউল আলম বাদলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ