বগুড়া

বগুড়ার শেরপুর ক্লাব-৯২ এর উদ্যেগে শীতবস্ত্র বিতরণ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে এসএসসি ’৯২(ক্লাব-৯২) ব্যাচের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে।

শুক্রবার(১৬ জানুয়ারি) বিকালে শেরপুর সরকারি ডিজে মডেল হাইস্কুল মাঠ সংলগ্ন ক্লাব-৯২ কার্যালয় থেকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এম আব্দুল্লাহ ইবনে মাহমুদ আহমেদ।

এই বিভাগের আরও সংবাদ

এসময় ক্লাবের সভাপতি ডা. আমিরুল ইসলাম, ডা. মোমিনুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, সংগঠনের অন্যতম শফিকুল ইসলাম রিপন, আবুল ফজল সিদ্দিক তোতা, রাসেল মাহমুদ, শোভন দাস, খালিদ পারভেজ , জগবন্ধু বসাক, সাংবাদিক বাদশা আলম, নুরন্নবী হাসান প্রমুখ।

অনুষ্ঠানে শেরপুর শহর ও শহরতলী বিভিন্ন এলাকার প্রায় আড়াই শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ