ঢাকা
ধামরাইয়ে ৫ ভাটায় জরিমানা ও চিমনি ধ্বংস


রনজিত কুমার পাল (বাবু)সিনিয়র রিপোর্টার:ঢাকার ধামরাইয়ে অবৈধ ৫ ইটভাটায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানাসহ কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশে অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
এসময় একটি ভাটার চিমনি ধ্বংস করা হয়। অভিযানটি পরিচালনা করেন ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল থেকে বেলা ২টা পর্যন্ত ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের বিসিক এলাকায় এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।



