ঢাকা

ধামরাইয়ে অবৈধভাবে মাটি কাটার সময় দুটি ভেকু জব্দ করেছে প্রশাসন

রনজিত কুমার পাল (বাবু)সিনিয়র রিপোর্টার: ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের চাউনা গ্রামে মঙ্গলবার (৩ মার্চ-২০২৬) ভোর সাড়ে চারটার দিকে অবৈধভাবে মাটি কাটায় এলাকাবাসী দুইটি ভেকু আটকে রেখে উপজেলা প্রশাসনকে জানায়।

খবর পেয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খান সালমান হাবীব ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভেকু দুইটি জব্দ করেন।

এসময় স্থানীয় জনগণের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন, কৃষি জমির মাটি রক্ষায় উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং অবৈধভাবে মাটি কাটা বন্ধে নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে। এসময় তিনি সর্ব সাধারণের সহযোগিতা কামনা করেন।

এই বিভাগের আরও সংবাদ