মুন্সিগঞ্জ

মাওয়া-শিমুলিয়া ফেরিঘাট এলাকায় পরিত্যক্ত প্রাইভেটকার উদ্ধার

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট থেকে একটি প্রাইভেটকার উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ। গত ২৭ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে পদ্মাব্রীজ জোনের ট্যুরিস্ট পুলিশ ইনচার্জ পুলিশ পরিদর্শক (টিটি) মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে ও ডিউটি পার্টি কমান্ডার এএসআই মো. নুরুল ইসলাম সংগীয় ফোর্সসহ মাওয়া-শিমুলিয়ার ১নং ফেরিঘাটে যাওয়া সময় স্থানীয়দের দেওয়া তথ্য মতের ভিত্তিতে ওই এলাকার একটি মাঠে পরিত্যক্ত অবস্থায় প্রাইভেটকারটি পড়ে থাকতে দেখে গাড়ির মালিকের সন্ধান শুরু করেন।

অনুসন্ধান করে পুলিশ জানতে পারে, গত ২২ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে টয়েটো কোম্পনীর অ্যাশ কালারের ফিল্ডার প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো গ- ২৬৭৩০৩) চুরি হয়ে গেছে। চরির ঘটনায় গাড়ির মালিক ঢাকার মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নং-৮১।

স্থানীয়রা জানান, ৫/৬ দিন যাবত ধুলাবালি মাখা গাড়িটি মাওয়া-শিমুলিয়া ১নং ফেরিঘাট সড়কের পূর্ব পাশের মাঠে পরে থাকতে দেখেন তারা। মালিক বিহীন অযত্নে প্রাইভেটকারটি এভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সন্দেহ হলে ডিউটিরত ট্যুরিস্ট পুলিশকে বিষয়টি জানালে ট্যুরিস্ট পুলিশ অনুসন্ধান শুরু করে।

বুধবার সকালে পদ্মাব্রীজ জোনের ট্যুরিস্ট পুলিশ ইনচার্জ, পুলিশ পরিদর্শক (টিটি) মো. দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পদ্মা উত্তর থানায় প্রাইভেটকারটি হস্তান্তর করা হয়।

এই বিভাগের আরও সংবাদ