রাজারহাটে র্যাবের অভিযানে আটক চার মাদক কারবারি জেল হাজতে


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অভিযানে ১২কেজি গাঁজা সহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের সামনে পাকা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩-এর একটি দল অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
পুলিশ সূত্র জানায়,গ্রেফতারকৃতরা হলেন,আনোয়ার হোসেন ভুট্টু (৩৬), আতাউর রহমান (৩২),জাইদুল ইসলাম (২৭) এবং আফসানুল ইসলাম আপন (২৫)। তারা সবাই কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বাসিন্দা। এঘটনায় রাজারহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।



