রাজারহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: রাজারহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে ছিল পুষ্পস্তবক অর্পন,প্যারেড পরিদর্শন, সালাম গ্রহণ,কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, শিশুদের অংশ গ্রহণে মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা,আবৃতি ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,সাংস্কৃতিক অনুষ্ঠান,উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাগত বক্তব্য প্রদান অন্যতম।
এছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে তিন দিন ব্যাপী বিজয় মেলা। এতে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এরআগে ১৬ ডিসেম্বর প্রভাতে ৩১বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন,থানা প্রশাসন,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ সংগঠন,এনসিপি বিভিন্ন রাজনৈতিক সংগঠন,রাজারহাট প্রেসক্লাব,বিভিন্ন সরকারি অফিস এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন গুলো পুষ্পার্ঘ্য অর্পনে অংশগ্রহণ করে।



