রাজারহাটে কুড়িগ্রাম জেলা তথ্য অফিসের এপিএই অপারেটর শান্ত রায় গ্রেফতার


সরকার অরুণ যদু,রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা তথ্য অফিসের এপিএই অপারেটর (মাইক চালক) শান্ত রায়কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে নিজ বাড়ি থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়,রাজারহাট থানার একটি নাশকতার মামলায় সম্পৃক্ততা থাকায় ছাত্রলীগের উপজেলা সহ-সভাপতি শান্ত রায়কে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
জেলা তথ্য অফিসের কর্মকর্তারা বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে অঘোষিতভাবে একজন কর্মকর্তা জানান,শান্ত রায় দীর্ঘদিন ধরে তথ্য অফিসে কাজ করতেন।
এ ঘটনায় এলাকায় বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে। পুলিশের দাবি,তদন্তের স্বার্থেই গ্রেফতারের এই পদক্ষেপ গ্রহণ হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রাজারহাট থানার ওসি (তদন্ত) আব্দুর রহিম বলেন,নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এই মামলার অন্য আসামিদেরও গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।



