বাগেরহাট

মোংলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত

সুমন,স্টাফ রিপোর্টারঃ নানা আয়োজনের মধ্য দিয়ে মোংলায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, বে-সরকারী ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

মোংলা উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে পৌর পার্কে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী, উপজেলা প্রশাসন, মোংলা থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মোংলা সরকারী কলেজ, বঙ্গবন্ধু মহিলা কলেজ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ।

এই বিভাগের আরও সংবাদ

এরপরে উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত, বেলুন ও ফেষ্টুন উড়িয়ে মহান বিজয় দিবসের শুভ উদ্বোধন করা হয়। পরে প্যারেড পরিদর্শণ, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে মোংলা থানা পুলিশ, আনসার সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরও সংবাদ