শাহজাদপুরে নাব্যতা সংকটে বাঘাবাড়ি নৌবন্দর, জাহাজ চলাচলে বিঘ্ন


মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে বাঘাবাড়ি নৌবন্দরে শুষ্ক মৌসুম শুরুর আগেই অস্বাভাবিক হারে নাব্যতা সংকট দেখা দিয়েছে। জেগে উঠেছে অসংখ্য ডুবোচর।
জেগে উঠা ডুবোচরের কারণে চট্টগ্রাম ও মঙ্গলা নৌবন্দর থেকে বাঘাবাড়ি নৌ-বন্দরগামীরের উদ্দেশ্য ছেড়ে আসা কার্গো-জাহাজ পূর্ণলোড নিয়ে বাঘাবাড়ি নৌ-বন্দর ভিতরে পারছে না। এতে জাহাজ শুন্য হয়ে অচল হয়ে পড়েছে বাঘাবাড়ি নৌ-বন্দর।
১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দরে যোগাযোগ ব্যবস্থার জন্য খুব সহজ হওয়ায় উত্তরাঞ্চলের ১৬ জেলায় রাসায়নিক সার, কয়লা, পাথর, সিমেন্ট ও জ্বালানী তেলবাহী কার্গো-জাহাজ পূর্ণলোড সরবরাহ হয়ে এই বন্দর দিয়ে।
কিন্তু এ বছরে বন্দর ইজারাদারের অব্যবস্থাপনায় আসছে না নতুন কোনো জাহাজ। অন্যাদিকে নদীর নাব্যতার জন্যে সঠিক সময়ে উত্তরাঞ্চলের ১৬ জেলার ১৪টি বাফার গুদামে আসন্ন সেচ মৌসুমের আগে ইরি-বোরো আবাদের জন্য চাহিদা অনুযায়ী রাসায়নিক সার মজুদে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
এ সমস্যা দ্রুত সমাধানে নৌ-বন্দরের কর্মচারী ও শ্রমিকরা অবিলম্বে ড্রেজিংয়র মাধ্যমে এ নৌ-রুটের ডুবোচর গুলি অপসারণ করে সঠিক মাত্রার ড্রাফট ফিরিয়ে আনতে বিআইডব্লিউটিএ এর উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ দিকে পণ্যবাহী জাহাজ না আসায় বাঘাবাড়ি নৌবন্দরে কর্মরত ৫ শতাধিক শ্রমিক কর্ম হারিয়ে বেকার হয়ে পড়েছে। তারা পরিবার পরিজন নিয়ে চরম মানবেতর জীবন যাপন করছেন।
এ ব্যাপারে পোর্ট অফিসার (বিআইডব্লিউটিএ) মোঃ মাহবুবুল আলম তাইফ বলেন, বাঘাবাড়ি নৌ-বন্দরটি প্রথম শ্রেণি বন্দরে রুপান্তরিত করার চেষ্টা চলছে। এটি হয়ে গেলে এ সমস্যা আর থাকবে না বলেও জানালেন বন্দরের এই কর্মকর্তা।
এ ছাড়াও বলেন, বাঘাবাড়ি নৌবন্দরের নৌরুটে রয়েছে নাব্য সংকটের ব্যপারে নদী খননের একটি প্রকল্প পক্রিয়াধীন রয়েছে এটি একটি গুরুত্বপুর্ণ বন্দর তাই প্রকল্পটি বাস্তবায়ন হলে আর এ সংকট থাকবে বলে জানান এই কর্মকর্তা।



