বাগেরহাট

অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ মাদক জব্দ করেছে কোস্ট গার্ড

সুমন,স্টাফ রিপোর্টারঃ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ সাতক্ষীরার শ্যামনগরে মাদক জব্দ করেছে কোস্ট গার্ড।

শুক্রবার(১২ ডিসেম্বর) রাত ৮ টায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসির ইবনে মহসীন এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর ১২ টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা কর্তৃক সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ঐ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১ টি দেশীয় পিস্তল, ১ রাউন্ড তাজা কার্তুজ, ২ টি হাতবোমা এবং ১৬ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এই বিভাগের আরও সংবাদ