সিরাজগঞ্জ

শাহজাদপুরে ডাক্তার স্বল্পতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রোগীদের সেবা দিতে হিমশিম!

মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকটে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য কেন্দ্রটি। উপজেলার প্রায় ছয় থেকে সাত লাখ মানুষের সেবায় নিয়োজিত মাত্র চার জন ডাক্তার।

এদিকে শাহজাদপুর উপজেলায় দিন দিন শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শিশু থেকে বৃদ্ধ প্রায় সব বয়সের মানুষের মধ্যে ঠান্ডা জনিত সমস্যা দেখা দিয়েছে। তবে তুলনামূলকভাবে অধিকাংশ শিশু নিউমোনিয়া ও ডায়রিয়াসডহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। উপজেলা সদরে অবস্থিত শিশু সূত্রে জানা যায় গত নভেম্বর মাসে চিকিৎসা নিতে আসা ৩১৬ জন শিশুর মধ্যে প্রায় ২শ এর অধিক শিশু নিউমোনিয়ায় আক্রান্ত । তবে হাসপাতালটিতে নিউমোনিয়া ছাড়াও কোল্ড ডায়রিয়া , আ্যযমা, জ্বর ও সর্দি – কাশির মতো উপসর্গ নিয়ে নিচ্ছে ।

এদিকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলার একপাশে অর্থাৎ উপজেলা সদর থেকে অনেকটা দূরে হওয়ায় অনেকেই চিকিৎসা নিতে যান না। যার কারণে কিছুটা চাপ কম থাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। শীতজনিত শিশু রোগে আক্রান্তদের মায়েদের সাথে কথা বলে জানা যায়, উপজেলা সদরে একটি মাত্র শিশু হাসপাতাল রয়েছে সেখানে রোগিদের অনেক চাপ থাকে। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার কথা বলে অধিকাংশই অনাগ্রহ প্রকাশ করে জানান সেখানে যেতে অনেক সময়ের ব্যাপার, এর থেকে এখানেই বসে থেকে চিকিৎসা নিয়ে যাবেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাসুদ রানা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহু ডাক্তারের পদ শূন্য রয়েছে। মাত্র ৪ জন ডাক্তার দিয়ে উপজেলার প্রায় ছয় থেকে সাত লাখ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হয়। এর জন্য ডাক্তার স্বল্পতার কারণে সব বয়সের রোগীদের চিকিৎসা দিতে হিমশিমে পড়তে হচ্ছে।

এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি উপজেলা সদর থেকে দূরে হওয়ায় শীতজনিত শিশু রোগীর সংখ্যা অনেক কম। তবে চিকিৎসক বৃদ্ধি করা হলে এ হসপিটালে বড়দের পাশাপাশি শিশুরাও চিকিৎসা নিতে পারবে।

এছাড়াও শাহজাদপুরে প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালে শিশুরোগে বিশেষজ্ঞ না হয়েও শিশু চিকিৎসক হিসেবে পরিচিত ডাক্তারদের চেম্বারেও শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

এই বিভাগের আরও সংবাদ