খুলনা

কেএমপির নতুন কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র) নতুন কমিশনার হয়েছেন মোহাম্মদ জাহিদুল হাসান। সোমবার (৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন মারফত উক্ত তথ্য জানানো হয়েছে ।

উপ-সচিব মোঃ মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, খুলনা মহানগর পুলিশ (কেএমপি) কমিশনার (ডিআইজি) মোঃ জুলফিকার আলী হায়দারকে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি করা হয়েছে।

অপরদিকে, গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার (বর্তমানে ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ জাহিদুল হাসানকে কেএমপির কমিশনার করা হয়েছে। জনস্বার্থে জারীকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ