রামপালে একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত


সুমন,স্টাফ রিপোর্টারঃ রামপালের ফয়লা বাজার বিসমিল্লাহ বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকাল ৪টায় এ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট অভিজিৎ চক্রবর্তী জানান, ভোক্তাদের অধিকার নিশ্চিত ও জনস্বার্থ রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ১টি মামলা দায়ের করা হয়। ঐ সময় আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় বেকারিটিকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে পরিশোধ করে।
খাদ্য নিরাপত্তা, পণ্যের মান নিয়ন্ত্রণ ও ভোক্তা স্বার্থ রক্ষায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বাজারে ন্যায্যতা বজায় রাখা এবং অনিয়ম প্রতিরোধই এ ধরনের অভিযানের মূল উদ্দেশ্য।
স্থানীয় ভোক্তারা মোবাইল কোর্টের এ কার্যক্রমকে স্বাগত জানিয়ে জানান, নিয়মিত অভিযান বাজারে শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





