বাগেরহাট

বাগেরহাটে হাসপাতালে রোগীদের মাঝে ছাত্রদলের খাবার বিতরণ

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় বাগেরহাট জেলা ছাত্রদলের উদ্যোগে ২৫০ শয্যা হাসপাতালে অসুস্থ রোগীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৯টার দিকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে প্রায় শতাধিক রোগীর হাতে খাবার তুলে দেন জেলা ছাত্রদল নেতা শেখ আল মামুন ও মোঃ আল ইমরান। এসময় জেলা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

শেখ আল মামুন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মানবিক কর্মসূচির অংশ হিসেবে এই খাবার বিতরণ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

এই বিভাগের আরও সংবাদ