শরণখোলায় যৌথ অভিযানে অস্ত্র-কার্তুজসহ জাল টাকা জব্দ


সুমন,স্টাফ রিপোর্টারঃ শরণখোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র, তাজা কার্তুজসহ জাল টাকা জব্দ। বুধবার(২৬নভেম্বর) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাত ১টায় কোস্ট গার্ড স্টেশন শরণখোলা ও পুলিশের সমন্বয়ে বাগেরহাটের শরণখোলার রায়েন্দা বাজার এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন ঐ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি দেশীয় অস্ত্র, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ৪৩ হাজার জাল টাকা এবং ৪টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।





