চট্টগ্রাম

মোগড়ায় তারেক রহমানের ৩১ দফার বার্তা পৌঁছে দিলেন কবীর আহমেদ ভূঁইয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির বার্তা ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পৌঁছে দিয়েছেন দলের মনোনয়ন প্রত্যাশী আন্তর্জাতিক ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবক ও ভূইয়া গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া।

দিনব্যাপী এই গণসংযোগ ও মতবিনিময় কর্মসূচিতে তিনি স্থানীয় বিএনপি নেতা-কর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে দরুইন, নোয়াপাড়া, নয়াদিলসহ দুই নাম্বার ওয়ার্ডের বিভিন্ন গ্রামে বস্তরের জনসাধারণের সাথে মতবিনিময় করেন এবং তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র সংস্কার কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন।

এই বিভাগের আরও সংবাদ

এ সময় আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া বলেন, “৩১ দফা শুধু একটি রাজনৈতিক ইশতেহার নয়, এটি একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও জনগণের ক্ষমতায়নের রাষ্ট্র গঠনের জাতীয় অঙ্গীকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে গণতন্ত্র ও স্বাধীনতার ভিত্তি স্থাপন করেছিলেন, সেই আদর্শেই তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি।”

কর্মসূচির অংশ হিসেবে সকালেই তিনি দেবগ্রাম মাজহারুল হক জামিয়া উলুম মাদরাসার শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। নোয়াপাড়া আব্দুর রাজ্জাক চিশতিয়া দরবার শরীফের গদিনশীন পীর মাওলানা বোরহান উদ্দিনের সাথে মতবিনিময় করেন। পরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামালের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া করেন। এ সময় তিনি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল শহীদদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

দিনব্যাপী এ প্রচারণায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতা-কর্মী, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ