বাগেরহাট

বাগেরহাটে কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা শক্তিশালীকরণে কর্মশালা

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাটে “তরুণদের সক্রিয় সম্পৃক্ততার মাধ্যমে কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা ও সুস্থতা শক্তিশালীকরণ” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) সকালে জেলা শহরের রণবিজয়পুরে অবস্থিত পর্যটন মোটেল ও ইউথ ইন-এ এই কর্মশালার আয়োজন করে BAPSA–HDRC কনসোর্টিয়াম, ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায়।

কর্মশালায় কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, পুষ্টি ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে তরুণদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

এই বিভাগের আরও সংবাদ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা সিভিল সার্জন ডা. আ. স. মো. মাহবুবুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনার উপপরিচালক মো. রাশেদুল বশির খান, জেলা শিক্ষা কর্মকর্তা মো. ছাদেকুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, পরিবার পরিকল্পনা সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার শেখ রিয়াদুজ্জামান, এবং বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মোসাঃ ফারহানা আক্তার।

এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় ফিল্ড অফিসের চিফ মো. কাওছার হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।ওয়ার্কশপটি সঞ্চালনা করেন প্রকল্পের ফোকাল পারসন শামীমা চৌধুরী।

বক্তারা বলেন, তরুণ প্রজন্ম সমাজে ইতিবাচক পরিবর্তনের মূল চালিকাশক্তি। তাদের সক্রিয় সম্পৃক্ততার মাধ্যমেই যৌন ও প্রজনন স্বাস্থ্য (SRH) বিষয়ে সচেতনতা বৃদ্ধি, কিশোরবান্ধব সেবা উন্নয়ন এবং সেবাপ্রদানকারীদের সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব।

কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউথ প্ল্যাটফর্মের প্রতিনিধি ও তরুণ নেতৃবৃন্দ অংশ নেন। তারা কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব ও মতামত উপস্থাপন করেন।

এই বিভাগের আরও সংবাদ