ঝিনাইদহ

কালীগঞ্জে তিন দফা দাবিতে মানববন্ধনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে তিন দফা দাবিতে মানববন্ধন করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আয়োজনে ছিল উপজেলা মাধ্যমিক ও মাদরাসা শিক্ষক সমিতি। উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শত শত শিক্ষক-কর্মচারী অংশ নেন মানববন্ধনে।

শিক্ষকরা যে তিন দফা দাবি তুলে ধরেনঃ বেতন স্কেলে ২০ শতাংশ বাড়ি ভাতা, ১,৫০০ টাকা মেডিকেল ভাতা, এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদান।

মানববন্ধনে বক্তব্য দেন প্রভাষক মুসা করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামরুজ্জামান কামাল, সাধারণ সম্পাদক হারুনর রশিদ, মাদরাসা শিক্ষক নেতা নজরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক নেতারা।

বক্তারা জানান, ন্যায্য দাবি আদায়ের আন্দোলন গত ১২ অক্টোবর ঢাকায় বিশাল জনসমাবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ১৩ অক্টোবর থেকে সারাদেশের স্কুল-কলেজ ও মাদরাসায় কর্মবিরতি চলছে।

তারা সতর্ক করে বলেন— “দাবি না মানা পর্যন্ত আমরা ক্লাসরুমে ফিরব না, রাস্তাতেই থাকব।”

এই বিভাগের আরও সংবাদ